শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

ছাতকের কাজি জিসান উমাইয়া একাডেমিতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ল্যাপটপ বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৪২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

4

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। শুক্রবার (৯ মে ) দুপুরে বিদ্যালয়ের জন্য ল্যাপটপ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ করেছেন তিনি। এ উপলক্ষে প্রতিষ্ঠানের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মোঃ কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো.আবু নাছির, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমবায় কর্মকর্তা কাজী মোঃ মহসিন মিয়া, প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান। উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজি রেজাউল করিম রেজা, উত্তর খুরমা ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মারকাজুল উলুম বালিকা মাদরাসা মৈশাপুরের মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব তালুকদার, মাস্টার ফয়েজ আহমদ, হাসান আহমদ, রাশেদ চন্দ্র রাহুল, আবদুস ছোবহান, আবুল হাসনাত প্রমুখ।অনুষ্ঠানে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে পৃথক ভাবে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রধান অতিথি একাডেমির সকল শিক্ষকদের একটি করে ল্যাপটপ ও শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ