শিরোনাম
সিলেটে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত জৈন্তাপুর উপজেলা সদরের ফতেহখাঁ রোডে বড় বড় গর্ত, চরম দুর্ভোগে পথচারীরা। সিলেটের জাফলং পর্যটন এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা: দুর্গন্ধে অতিষ্ঠ পর্যটক, হুমকিতে পরিবেশ “মাননীয় সংসদ সদস্য ইমরান চৌধুরীর প্রতি একটি খোলা চিঠি” নেত্রকোনায় অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ, ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পাঁচ শতাধিক মানুষের মানববন্ধন ও স্মারকলিপি অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’ 
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জে ছাতকে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

56

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মুজিবুর রহমান ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে বৃষ্টির সময় মায়েরকোল গ্রামের কাছে নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়েছিল স্কুল ছাত্র মুজিবুর রহমান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স¦জনরা তার লাশ উদ্ধার করে।

মুজিবর রহমানের চাচতো ভাই মো. মুহিবুর রহমান বলেন,‘ সকালে বাড়ির পাশের মাছ ধরতে গিয়েছিল মুজিবুর। এসময় বৃষ্টির সাথে হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন,‘ আজ সকালে মায়েরকোল গ্রামের কাছে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মুজিবুর রহমান নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে জানা গেছে। স¦জনরা তার লাশ উদ্ধার করেছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ