শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে প্রতিবেশী হোসাইনের ছুরিকাঘাতে শিশু হোসেন মিয়ার মৃত্যু  

স্টাফ রিপোর্টার / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

3

সেলিম মাহবুব,ছাতকঃ

দোয়ারাবাজার সদরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী একজনের ছুরিকাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম হোসেন মিয়া (১২)। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর পুত্র। ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার পুত্র হোসাইন (১৮)। ঘটনার পর থেকে হোসাইন পলাতক রয়েছে। স্হানীয় সুত্রে জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ই একে ওপরের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুটি আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শিশুর মা ফাতেমা বেগম বলেন সোমবার বিকেলে তার ছেলে ৫০০ টাকা নিয়ে বাজারে যায়। গোলাম মর্তুজার ছেলে হোসাইন তার ছেলের কাছে কিছু টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে টাকা নিতে চায়। এ সময় হোসেন দৌড়ে সরে যায়। এরপর তার পুত্রকে দৌড়িয়ে বাজারের একটি গলিতে নিয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন। আহত হোসেন মিয়াকে হাসপাতালে নেয়ার পর

চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ