শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত সফর শেষে মঙ্গলবার দেশে ফিরছেন বদরুজ্জামান সেলিম

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

14

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযৃুক্ত আরব আমিরাতে সংক্ষিপ্ত সফর শেষে আগামীকাল মঙ্গলবার ১৫ই এপ্রিল দেশে ফিরছেন সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সদস্য ও সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

ইউএস-বাংলার একটি ফ্লাইটে মঙ্গলবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়কে অসুস্থ ছোট ভাই কামরুজ্জামান শামীমকে দেখতে গত ২৮ ফেব্রুয়ারি রমজানের শুরুতে দেশ ছাড়েন তিনি। লন্ডন হয়ে নিউইয়র্কে গিয়ে কিছুদিন ছোট ভাইয়ের সাথে সময় কাটান ও তার চিকিৎসার খোঁজ-খবর নেন। সেখান থেকে যুক্তরাজ্যে পৌঁছে লন্ডনসহ বেশকয়েকটি শহরে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ এবং গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের প্রবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ও মতবিনিময় করেন তিনি। এছাড়া যুক্তরাজ্যে সাংগঠনিক সফরকালে তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সবশেষে তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবীতে দলীয় নেতাকর্মী ও সিলেট-৪ আসনের জনগণের সাথে মতবিনিময় করেন সিলেটের রাজপথ কাঁপানো সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম । তিনি নিরাপদে দেশে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ