শিরোনাম
ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক সিলেটে পুলিশের নতুন গণবিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩ ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু ট্রেনে থেকে পড়ে কিশোরের মৃত্যু ওএসডি সিলেটের বিভাগীয় কমিশনার, বদলি আরও ২ কর্মকর্তা গোয়াইনঘাটে বালু খেকোদের তান্ডবে ধ্বংস হচ্ছে খেলার মাঠ ও বসতবাড়ি ফসলি জমি! সরকার জনস্বাস্থ্যে গুরুত্ব দিচ্ছে, দেশব্যাপী হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে – বাণিজ্যমন্ত্রী  গাজীপুরে সাংবাদিক বাচ্চু চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে নৃশংস হামলা: উত্তাল রাজপথ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

27

নিজস্ব প্রতিবেদক:

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজন করেছে এক বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাম্প্রতিক অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এ বছরের পহেলা বৈশাখ উদযাপন করা হবে আরও ব্যাপক ও প্রাণবন্তভাবে। এই আয়োজনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক পরিবেশে মুক্ত সংস্কৃতিচর্চার দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

আগামী ১৪ এপ্রিল, সোমবার- ভোরবেলা ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ পরিবেশন দিয়ে দিনের সূচনা হবে’। দুপুর ২ টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।বিকাল ৪ টায়(স্থান আলিয়া মাদ্রাসা মাঠ) ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে ৩ দলের “কাবাডি ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দসহ সকল শ্রেণি-পেশার জনগণের অংশগ্রহণে এবারের আয়োজন স্মরণীয় হয়ে উঠবে,

সবার অংশগ্রহণে এই উৎসব হয়ে উঠবে জাতীয় ঐক্যের প্রতীক- এমন আশাবাদ জানিয়ে সিলেটবাসীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ