শিরোনাম
গোয়াইনঘাটের ২ নং পশ্চিম জাফলং বিট অফিসারকে ম্যানেজ করে শ্যাম কালার বেপরোয়া চোরাচালান! বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী।  জাফলং সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা: ২১ জনের বিরুদ্ধে মামলা, মূলহোতা আটক নাটোরের বাগাতিপাড়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’—ওসি হান্নানের নেতৃত্বে অভিযানে ইয়াবা সহ ভ্যানচালক আটক কুলাউড়ায় সাংবাদিক ভবন নির্মাণ করতে চান .. সংসদ সদস্য শওকতুল ইসলাম   সুনামগঞ্জে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক  সিলেটে কে সেই সম্রাট চোরাকারবারি সিন্ডিকেট অবৈধ ব্যবসায়ী জনি শ্রীমঙ্গলে অপহরণের পর সাক্ষীর লাশ উদ্ধার, পরিবারের অভিযোগ পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশীষ কুমারের বাড়িতে ও কার্যালয়ে আয়-কর হানা।
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বামনায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্ততিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার / ২৫৪ Time View
Update : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

10

বরগুনা প্রতিনিধি :

বরগুনার বামনা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের লক্ষে আজ বুধবার (৯এপ্রিল) সকাল ১১ টার সময় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার সভাপতিত্বে এ সভায বক্তব্য রাখেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এসময় উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সেলিম মিয়া, সমাজসেবা অফিসার মাহমুল হাসিব, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ ফারজানা তাসমিন, বেগম বেগমুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, বামনা সরকারী সাঃ মডেল উচ্চ বিঃ সিঃ শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, বামনা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু, আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিঃ শিক্ষিকা আকলিমা বেগম প্রমুখ। সভায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে সম্ভাব্য কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ