শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

পীরগঞ্জে জামায়াতের জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার / ২১১ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

81

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ১০টায় পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারি সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-৩ এর সাবেক সাংসদ ও পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুর রহমান, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী মিজানুর রহমান মাস্টারসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধের ভিত্তিতে আল কুরআন ও রাসুলের নির্দেশিত পন্থায় রাষ্ট্র পরিচালিত হলে এ দেশ সোনার দেশে পরিনত হবে। যে দেশে হত্যা, রাহাজানি, ধর্ষণ, চুরি, চাঁদাবাজির মতো জঘন্য অপরাধের কোন চিহ্ন থাকবেনা। গভীর রাতে একজন সুন্দরী রমণী রাস্তা দিয়ে হেটে গেলেও তার সম্ভ্রমের কোন ক্ষতি হবেনা। এ ধরনের সোনার দেশ উপহার দিতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীলসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ