শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

জামালপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত শ্রমিক দল নেতা

স্টাফ রিপোর্টার / ২৪৯ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

64

জামালপুর প্রতিনিধি

জামালপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে নিহত শ্রমিক দল নেতা জামালপুরের সরিষাবাড়ীতে জমিজমা সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) নামে এক শ্রমিক দল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া।

এর আগে, সকাল ১১টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া এলাকার আব্দুল করিম মিয়ার জমিতে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ওসমান গণি’র ছেলে ও সরিষাবাড়ী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি।

পুলিশ জানায়, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত অনি মন্ডলের ছেলে আব্দুল করিমের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুস সালাম মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার সেই জমিতে হাল চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে ধাক্কায় পাশে থাকা কোদালের উপর পড়ে নাকে ও কপালে আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু


এই ক্যাটাগরির আরো সংবাদ