সিলেট সদর উপজেলা নির্বাচন : জনপ্রিয়তার শীর্ষে সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম
আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে জোর নির্বাচনী হাওয়া। হাটে-বাজারে, চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সাধারণ ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। এর মধ্যেই ব্যক্তিগত পরিচিতি, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং শক্তিশালী সাংগঠনিক ভিত্তির কারণে সাধারণ মানুষের আস্থা ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেমের নাম।
আবুল কাশেম বর্তমানে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে সিলেট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করা এই জনপ্রতিনিধি দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি সবসময় জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে সাধারণ ভোটার ও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাইস চেয়ারম্যান থাকাকালীন এবং ক্ষমতার বাইরে গিয়েও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় জনগোষ্ঠীর একটি বড় অংশের আস্থা অর্জন করেছেন তিনি। বিশেষ করে বন্যাসহ যেকোনো দুর্যোগকালীন সময়ে ত্রাণ ও সহায়তা নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় সামাজিক সমস্যা নিরসনে তাঁর ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
যেসব জনপ্রতিনিধি সবসময় সাধারণ মানুষের কাছাকাছি থাকেন এবং মানুষের কথা শোনেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম তাদের অন্যতম। উপজেলা পরিষদের নেতৃত্বে এমন অভিজ্ঞ, পরীক্ষিত ও জনবান্ধব নেতৃত্ব আসাই এখন সময়ের দাবি।
স্থানীয় নেতাকর্মীদের অভিমত, আবুল কাশেমের বলিষ্ঠ নেতৃত্বে সিলেট সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো অত্যন্ত সুসংগঠিত। দলীয় গণ্ডির বাইরে গিয়েও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে নিজের একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য ভাবমূর্তি তিনি ধরে রাখতে পেরেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে তাঁর কাজের অভিজ্ঞতা এবং সর্বজনগ্রাহ্যতা আসন্ন নির্বাচনে একটি বড় নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠপর্যায়ে তাঁর প্রচার-প্রচারণা ও জনসম্পৃক্ততা আরও বাড়ছে। বর্তমান এই জনসমর্থন অব্যাহত থাকলে সিলেট সদর উপজেলা নির্বাচনে তিনি একজন অত্যন্ত শক্তিশালী ও মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আবির্ভূত হবেন। বিজ্ঞপ্তি







