শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

মোহাম্মদ জাকারিয়া।সুনামগঞ্জ প্রতিনিধি,

সুনামগঞ্জের ছাতকে জাউয়াবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জাউয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়।উপজেলার জাউয়াবাজারের কাঁচাবাজার ও বিভিন্ন দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি ও মজুতদারির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি মামলা দায়ের করা হয়। এতে ৮ জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা করা ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- তাজ ব্রাদার্স ষ্টোর ১ লক্ষ টাকা , হাজী মুশাররফ আলী ষ্টোরে ৫০ হাজার টাকা, মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোরে ১০ হাজার টাকা, জনতা বেকারি ১০ হাজার টাকা, রনজিত বাবুর দোকানে ২০ হাজার, কানু তালুকদার ৩০ হাজার, বিসমিল্লাহ সবজি ভান্ডার ১০ হাজার টাকা। এবং মিতালী ডিপার্টমেন্টাল ষ্টোর গুদাম থেকে ৪০ বস্তা নিমকি জব্দ করা হয়েছে।

বিভিন্ন দোকানে অতিরিক্ত মজুতকৃত পণ্য তিন কার্যদিবসের মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের সময় ছাতক সেনা ক্যাম্পের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম জানান, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ছাতকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ