উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নবনির্বাচিত সভাপতি নাজিম উদ্দিন লস্করকে ফুলেল সংবর্ধনা দিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদসহ বৃহত্তর শিবগঞ্জ এলাকার বিএনপির নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, নাজিম উদ্দিন লস্করের নেতৃত্বে সিলেটের সড়ক পরিবহন খাত আরও সুসংগঠিত হবে এবং মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।
জবাবে নাজিম উদ্দিন লস্কর সংবর্ধনা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সড়ক পরিবহন খাতের উন্নয়ন, মালিক-শ্রমিকদের কল্যাণ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করবেন।