শিরোনাম
সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার। দোয়ারাবাজারে ধর্ষণের অভিযোগে জার্মানি সমর্থক পুলিশের জালে আটক। গোয়াইনঘাটে  স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির অভিযোগ,আদালতে মামলা দায়ের। আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার।

স্টাফ রিপোর্টার / ৪১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

58

দুই দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র কাওছার সন্ধান চায় পরিবার।

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ ছাতকে আবু কাওছার মোছাদ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। (২৭ জুন শনিবার) বাদ আসর নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।আবু কাওছার মোছাদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রামের নানু মিয়ার ছেলে। তিনি ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।নিখোঁজ শিক্ষার্থীর ভাই আবু সাঈদ তালুকদার জানান, মাদ্রাসা থেকে ছুটি নিয়ে আবু কাওছার বাড়িতে এসেছিল। শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করার পর তার বাবা তাকে ছাতকবাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেন। পরিকল্পনা অনুযায়ী, সে আকিজ প্লাস্টিক লিমিটেড এলাকার কাছে নেমে মধুকোনি সড়ক হয়ে তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার কথা ছিল। এর আগেও সে একই পথে নিয়মিত যাতায়াত করত।

পরিবার জানায়, শনিবার রাতে মাদ্রাসায় পৌঁছে বাড়িতে ফোন না করায় তারা খোঁজ নিয়ে জানতে পারেন, আবু কাওছার মাদ্রাসায় পৌঁছায়নি। এরপর থেকেই স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছেন, তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাজামা, পাঞ্জাবি এবং মাথায় টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।আবু কাওছার মোছাদের সন্ধান পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭৫৪৯৫৮৪০৪ অথবা ০১৭১০৭১৫৩২৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ