শিরোনাম
ছাতকে মোবাইল কোর্টের অভিযান  ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা  বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। আব্দুজ জহুর ব্রিজ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু উদ্ধার: পরিবারের সন্ধান চাইছে পুলিশ জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল  দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা আমেরিকা থেকে প্রেরিত মোবাইলের দাম ২৫ হাজার টাকা, উৎকুচ দাবী ৬৫ হাজার টাকা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

51

জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

 

মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর সিলেট প্রতিনিধিঃ জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সার্বিক তত্ত্বাবধানে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬” শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেব নাথ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু সালেহ মো. আরিফ চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক শুভাশীষ পাল। 

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বেলাল জৈন্তাপুর রিপোটার্স ক্লাবের সভাপতি সাহেদুর রহমান। বক্তারা জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, জালনোটের ক্ষতিকর প্রভাব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

পাশাপাশি দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে জালনোট প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ