শিরোনাম
ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

23

গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গত ১৯ জুন (শুক্রবার) বিকাল ৩টায় গোয়াইনঘাট প্রেস ক্লাব হলরুমে সচেতন নাগরিকদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন এবং মাদকের ভয়াবহ বিস্তার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের নাম “মাদকবিরোধী ঐক্য পরিষদ” নির্ধারণ করা হয়। একই সঙ্গে “মাদককে রুখে দাও, ভবিষ্যৎকে বাঁচাও” স্লোগান গ্রহণ করা হয় এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য চূড়ান্ত করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে, সংগঠনের পরবর্তী ও প্রাথমিক ধাপের চূড়ান্ত কর্মসূচি আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি ৭ সদস্যবিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন— ফাহিম মোনায়েম, হাফিজ এহসান উল্লাহ, সাকিব আহমদ, আব্দুর রহমান, মাহফুজ আহমদ, শামসুল ইসলাম ও উসমান গনি।

সভায় বক্তারা গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী জনসচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে প্রশাসনের সহযোগিতায় কার্যকর কর্মসূচি বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।সভা শেষে মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করা হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ