শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

40

মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ

 

নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মোবাইল ফোনের সুত্র ধরে গড়ে ওঠা প্রেমের টানে গভীর রাতে ঘর ছেড়ে সুনামগঞ্জ শহরে এসে পুলিশ হেফাজতে ঠাঁই নিয়েছে এক নাবালক ও এক নাবালিকা। পরে পুলিশ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তার মধ্যস্থতায় তাদেরকে পরিবারের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়। ভুক্তভোগী কিশোরী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এবং কিশোরটি শান্তিগঞ্জ থানা এলাকার বাসিন্দা।

(১৮ জুন বৃহস্পতিবার)পুলিশ সূত্রে জানা যায়, দোয়ারাবাজারের ওই নাবালিকা মেয়ের সাথে শান্তিগঞ্জের নাবালক ছেলের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভালোবাসার টানে তারা দুজনেই নিজ নিজ ঘর ছেড়ে সুনামগঞ্জ জেলা শহরে চলে আসে।

গভীর রাতে বিষয়টি জানতে পারেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)। তথ্যের সত্যতা যাচাই করে তিনি তাৎক্ষণিকভাবে শহরের ডিউটিরত উপ-পরিদর্শক (এসআই) মিলনকে নির্দেশনা দেন। ওসির নির্দেশে এসআই মিলন দ্রুত অভিযান চালিয়ে শহরের প্রত্যয় স্কুলের সামনে থেকে ওই নাবালক-নাবালিকাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

নাবালক ও নাবালিকা হওয়ায় আইনি সুরক্ষা ও বয়স বিবেচনায় দ্রুত বিষয়টি সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তাকে অবহিত করা হয়।

পরবর্তীতে থানায় দুই পক্ষের অভিভাবক ও পরিবারের সদস্যদের ডেকে আনা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তার উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে ছেলে ও মেয়েটিকে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় সমর্পণ করা হয়।

উঠতি বয়সী সন্তানদের মোবাইল ফোন ব্যবহার এবং তাদের চলাফেরার বিষয়ে আরও বেশি সচেতন ও যত্নশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। #

 


এই ক্যাটাগরির আরো সংবাদ