শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

116

জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা

 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থান থেকে মেশিন লাগিয়ে বালু উত্তোলনের সময় এ অভিযান চালানো হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুনন্দা রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(ক) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জৈন্তাপুর উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমদের ছেলে পারভেজ আহমদ (২২), বশির আহমদের ছেলে মো. স্বপন (২৩) ও দক্ষিণ বাউরভাগ গ্রামের ফখর উদ্দিনের ছেলে সাদিক আহমদ (২৫)। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশ ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ