শিরোনাম
অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক পর্যায়ক্রমে সিলেটকে একটি দৃষ্টিনন্দন, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ নগরীতে রূপান্তর করা হবে – সিসিক প্রশাসক  দোয়ারাবাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেফতার ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায় দক্ষিণ সুরমার হুমায়ুন চত্ত্বর, পুরান পুলের মুখ, রেলগেইট যানজটের ‘হটস্পট’  সুনামগঞ্জ সদরে বালু পাথর ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত। ক্রাশার মেশিন ১টি  ২০০০ ফিট বড় পাথর ৮০০ ফিট ভাঙ্গা পাথর জব্দ।      ছাতকে ৪৪ বছরের ইমামতি জীবনের সমাপ্তিতে মৌলভী কবির আহমদের রাজকীয় বিদায়ী সংবর্ধনা ছাতক সরকারি কলেজ-কে শিক্ষা সহ  সকল ক্ষেত্রে আমরা এগিয়ে নিতে চাই— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি গোয়াইনঘাটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন

বিসিএসআইআর বিজ্ঞান মেলায় নজর কেড়েছে সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান ক্লাব 

স্টাফ রিপোর্টার / ৩৪১ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

71

 

বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ ( বিসিএসআইআর) এর আনুষ্ঠানিকতায় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তির মেলা ২০২৫ অংশগ্রহন করেছে “বিজ্ঞান ক্লাব” সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

মেলায় নানা ধরনের আবিষ্কার প্রদর্শনী হয়েছে তার মধ্যে বিজ্ঞান ক্লাবের আবিষ্কার “Producing Electricity From Geothermal Energy”। জানা যায়, এতে করে ইলেকট্রিসিটি খুবই সাশ্রয়ী হবে এবং ইলেকট্রিসিটি তৈরি করতে যে জ্বালানি অপচয় হয় তা কমে আসবে। তাই প্রজেক্ট “Producing Electricity From Geothermal Energy” এর প্রতি বাড়তি নজর ছিল সবার এবং বিসিএসআইআর কর্তৃপক্ষ থেকে তাদের দুইটি সার্টিফিকেট প্রদান করেন।

এই প্রজেক্টে সহায়তা করেছে যুব রেড ক্রিসেন্ট দল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং নেতৃত্ব দিয়েছে “বিজ্ঞান ক্লাব”। প্রজেক্ট তৈরিতে ছিলেন মোঃ আতিকুল ইসলাম মমিন,জিহাদ বিন জাকির,শুভন,তামিম,রবিউল মোল্লা,আহাদ বিন মোশারফ,আল হাসিব।

এ বিষয়ে বিজ্ঞান ক্লাবের কো অর্ডিনেটর মোঃ আতিকুল ইসলাম মমিন বলেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর ২৪,২৫ ও ২৬ ফেব্রুয়ারি এই ৩ দিন ব্যাপি “বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা ২০২৫ ” এ আমরা অংশগ্রহণ করতে পেরেছি।এরকম একটা জাতীয় পর্যায়ের মেলাতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে।যেখানে সারাদেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবগুলো অংশগ্রহণ করেছে।আমাদের ক্লাবের মেধাবী সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা একটি প্রজেক্ট তৈরি করতে পেরেছি আর সেটি হলো Producing Electricity from Geothermal Energy. আর তাতে বিজ্ঞান ক্লাবের সকল সদস্যদের অবদান ছিল অতুলনীয়। সর্বোপরি আমাদের সম্মানিত মডারেটর ড. সামসুন নাহার ম্যাম আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে ফলশ্রুতিতে আমি এটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি।

প্রজেক্টটি বাস্তবায়ন হলে আমাদের দেশের বৈদ্যুতিক সংকট দূর হবে ইনশাআল্লাহ,সাথে জ্বালানির ব্যবহার কমবে এবং সর্বোপরি পরিবেশ দূষণ অনেকাংশেই কমে যাবে। মেলায় উপস্থিত হওয়া সকল বিজ্ঞানীগন ও দর্শনার্থীরা এই প্রজেক্টটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন।বিজ্ঞান ক্লাবের উদীয়মান বিজ্ঞানীদের জন্য সামনে আরো অনেক চমক আনার চেষ্টায় আছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ