শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

বিদ্যুতের দাবিতে সিলেটের গোলাপগঞ্জ ফুলবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে তীব্র যানজট

স্টাফ রিপোর্টার / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

135

বিদ্যুতের দাবিতে সিলেটের গোলাপগঞ্জ ফুলবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে তীব্র যানজট

 

কামাল খান ::সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে বিদ্যুতের দাবিতে এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন থেকে এলাকায় বিদ্যুৎ সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে আজ মঙ্গলবার( ২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় লোকজন সড়কে নেমে অবরোধ কর্মসূচি শুরু করেন। এ সময় সিলেট – জকিগঞ্জ – বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দ্রুতই যানজট দীর্ঘ আকার ধারণ করে।

অবরোধ চলাকালে বিক্ষুব্ধরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা অবরোধকারীদের সরিয়ে দিলে সড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। স্থানীয়দের দাবি, দ্রুত স্থায়ী সমাধান না হলে তারা আবারও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ