শিরোনাম
জগন্নাথপুর পৌরসভা নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে আলিফ মিয়া সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

215

দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে জরিমানা

 

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় নগদ অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাবাজারের ‘আরিফ ফুয়েল সাপ্লাই’-এর মালিক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় প্রথমবারের মতো তাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ভোক্তাদের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ