শিরোনাম
নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার / ৩৫৪ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

454

টেকনাফে শীর্ষ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার-৩

 

মোহাম্মদ শহিদুল্লাহ, কক্সবাজার টেকনাফ বিশেষ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে পুলিশ রাতভর চিরুনি অভিযান চালিয়ে মানবপাচারের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন 

 

রবিবার (১৯ এপ্রিল) গভীর রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার ইসমাইল, দক্ষিণ পাড়ার ফারুক এবং সাবরাং মুন্ডাল ডেইল এলাকার ইব্রাহিম।

 

ওসি জানান, গত ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে সাগরে ট্রলারডুবির ঘটনায় রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের নিখোঁজ হওয়ার পর স্বজনদের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের সূত্র ধরে জড়িতদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্নভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওসি।

 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।সংশ্লিষ্টরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে সক্রিয় মানবপাচার চক্রের হোতাদের আইনের আওতায় আনা না গেলে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রার সময় ট্রলারডুবির মতো মর্মান্তিক ঘটনা আবারও ঘটতে পারে। গত ৯ এপ্রিল প্রায় ২৪৩ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়া একটি ট্রলার আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ডুবে যায়।

 

এতে বহু যাত্রী নিখোঁজ হয়। পরে একটি বাংলাদেশি জাহাজ ভাসমান অবস্থায় নারীসহ নয়জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় পাচারকারী সন্দেহে ছয়জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ