শিরোনাম
এসএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভকামনা অবসরপ্রাপ্ত সুপারভাইজার মো. মানিক মিয়ার মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিদ্যুতের দাবিতে সিলেটের গোলাপগঞ্জ ফুলবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে তীব্র যানজট প্রশাসনিক অনিয়মে শিক্ষা কার্যক্রম ভেঙ্গে পড়ার অভিযোগ দি খাজাঞ্চি বাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে  একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন।  দোয়ারাবাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ককে জরিমানা গোয়াইনঘাটে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪৩ শিক্ষার্থী টেকনাফে গহীন পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী সাহেদা ও সহযোগী আটক
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক 

স্টাফ রিপোর্টার / ৫১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

81

সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়ানো প্রয়োজন — সিসিক প্রশাসক

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া:  সিলেট অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি চর্চার পরিধি বাড়াতে আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে দাবি করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ কাজে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আগ্রহ ও প্রকাশ করেছেন তিনি। 

 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নগরের শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘পাঠশালা’ আয়োজিত ‘পাঠশালায় বৈশাখ ১৪৩৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় উপস্থাপন করেন তার বক্তব্যে।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশন সর্বদা সাহিত্য ও সংস্কৃতি কর্মীদের পাশে থাকবে। সিলেটের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সমন্বিতভাবে কাজ করতে চায় সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক সুমনকুমার দাশ শিশুদের পরোপকারী হয়ে ওঠার আহ্বান জানান।

তিনি চাঁপাইনবাবগঞ্জের সমাজসেবক জিয়াউল হকের উদাহরণ তুলে ধরে বলেন, সীমিত শিক্ষাজীবন থাকা সত্ত্বেও তিনি দুধ-দই বিক্রি করে সেই অর্থ দিয়ে বই কিনে মানুষের মাঝে বিতরণ করেছেন।

‘পাঠশালা’র পরিচালক নাজমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের কর্মী, শিশু ও কিশোররা অংশ নেয়। তারা নাটক, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ