শিরোনাম
নগরীর বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে সিসিক প্রশাসক পাঁচবিবি উপজেলাবাসীকে ঈদ- উল আজহার শুভেচ্ছা জানান ইউএনও—+কাশপিয়া তাসরিন মুসলিম সম্প্রদায়ের ঈদ-উল আযহায়– বাজারে ছাগলের দাম আগুন ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা সিলেটের গোয়াইনঘাট জুড়ে খায়রুল-কামরুলের রাজত্ব নেপথ্যে প্রভাবশালী ‘দাদা’, জিম্মি সীমান্তের জনপদ পবিত্র ঈদ- উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাসুদুল আলম (মাসুদ রানা)l হরিরামপুরে মোল্লা শাহিনের নেতৃত্ব সেচ্ছায় রাস্তা সংস্কার। 
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক  ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার  গড়ে তোলার বিকল্প নেই

স্টাফ রিপোর্টার / ১৮৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

158

ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক  ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার  গড়ে তোলার বিকল্প নেই

 

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে এবং এই ধারাবাহিকতায় খেলাধুলার উন্নয়ন অব্যাহত রয়েছে।

 

রোববার (১২ এপ্রিল) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সিলেটে আয়োজিত ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে নতুন প্রজন্মের আম্পায়াররা আরও দক্ষ হয়ে উঠবেন এবং আন্তর্জাতিক মানের ম্যাচ পরিচালনায় সক্ষমতা অর্জন করবেন।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে তিনি বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং বাংলাদেশের ক্রিকেটকে একটি শক্তিশালী অবস্থানে দেখতে চান। দেশের ক্রিকেট উন্নয়নে অতীতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইতোমধ্যে বিশ্বের অন্যতম পরিচিত স্টেডিয়াম হিসেবে স্থান করে নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

 

সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ আহমদ আরমান।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আইসিসি প্যানেল আম্পায়ার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার এডুকেটর আব্দুল্লাহ আল নোমান অভি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম ও ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ