শিরোনাম
সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়। শ্রী রাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টকে কেন্দ্র করে- অভিযোগের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবীতে প্রতিবাদ দোয়ারাবাজারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে চলছে কাফি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: খসরুল আলম
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত 

স্টাফ রিপোর্টার / ২৫০ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

175

সৃজনশীল বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বাসিত 

 

চুনারুঘাট প্রতিনিধি : চা শ্রমিক পরিবারের সন্তানদের সৃজনশীল বই পড়ায় উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শব্দকথা প্রকাশন। এ উপলক্ষে শনিবার (৪ এপ্রিল) সকাল দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে সৃজনশীল বই উপহার হিসেবে বিতরণ করা হয়।

 

বই উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন প্রেম ও দ্রোহের কবি মনসুর আহমেদ। তিনি বলেন,চুনারুঘাট উপজেলার চা শ্রমিক পরিবারের সন্তানরা পড়ালেখায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে।তারা গৌরবের সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। সরকার তাদের বিনামূল্যে পাঠ্যবই সরবরাহ করলেও সৃজনশীল বই পড়ার সুযোগ তাদের সীমিত এ বিবেচনায় শব্দকথা প্রকাশন এমন উদ্যোগ নিয়েছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল দাশ, শব্দকথা লেখক-পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও বিজ্ঞান লেখক হাবিব খোকন এবং বিদ্যালয়ের শিক্ষক মিঠুন মহালী। উল্লেখ্য, বই পেয়ে চা সন্তান শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাসিত।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ