শিরোনাম
মনের আলোয় মন্ত্রীকে শুভেচ্ছা সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া  সিলেটে নেহার-মালা-মেঘলা সিন্ডিকেটের ত্রাস: চুরির টাকায় গড়েছেন আলিশান বাড়ি ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ। আজ সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে স্পেশাল ট্রেন ”ব্যালেন্স এক্সপ্রেস” এর যাত্রা  উন্নয়নকাজে শতভাগ স্বচ্ছতা চান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী   ভবানীপুরে নোমিনেশনে জনজোয়ার -অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর রোড শোতে। প্রশাসনের সাথে বৈঠকে সিলেটে জ্বালানি সংকট নিরসন ::জন ভোগান্তি নিয়ে নানা প্রশ্ন!  গোলাপগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান  জরাজীর্ন টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের ১০ বছর পাড় হলেও ভবন হয়নি
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া 

স্টাফ রিপোর্টার / ৭০ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সিলেটে হনুমান জয়ন্তীতে ভক্তদের ব্যাপক সাড়া 

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: হনুমান জয়ন্তী হলো হিন্দু দেবতা হনুমানের জন্ম উৎসব , যা সত্যিই ভক্তি ও সাহসের প্রতীক হিসেবে  পালিত হয়ে আসছে যুগ যুগ থেকে হিন্দু সমাজে। সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালন করে তাকে তারা। এবার সিলেটে এই উৎসব পালনে হিন্দু ধর্মীয় ভক্তাদের ব্যাপক সাড়া জাগিয়েছে। শহর থেকে বাগান পর্যন্ত উপলক্ষে ব্যাপক আয়োজন। সিলেট নগরের জিন্দাবাজার এর দাড়িয়াপাড়ায় ছিল এর সবচেয়ে বড় আয়োজন এখানে ধনাঢ্য ও সমাজপতি হিন্দু নেতাদের বিশেষ উপস্থিতি থাকলেও বেশ বড় আরেকটি আয়োজন ছিল সিলেটের দলদলি চা বাগানে। সেখানে ইসকনের উদ্যোগে পালিত হয় হনুমান জয়ন্তী। বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় নারী-পুরুষ ও শিশু-কিশোরদের অংশগ্রহণে এ উৎসব। 

 

অন্যবারের চেয়ে এভারে সিলেটে ব্যাপক ছাড়া মিলেছে বলে জানিয়েছেন করেছেন আয়োজকদের অনেকে। তবে এই উৎসব উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে সিলেটে আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে এসেছেন অনেকে।

 

উৎসব আয়োজনে ছিল অগ্নিহোত্র যজ্ঞ, মহাঅভিষেক, ধর্মীয় আলোচনা সভা,কেক কাটা, কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ। এতে করে আয়োজন স্থল ছিল উৎসবমুখর। হিন্দু ধর্মীয় লোকদের পদচারণা ছিল শহর নগর থেকে চা বাগান পর্যন্ত।

 

আয়োজনে ভক্তদের উদ্দেশ্যে বক্তারা বলেন শ্রীহনুমান ভক্তি, শক্তি ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ। ভগবান শ্রীরামের প্রতি তাঁর নিঃস্বার্থ সেবা ও অটল বিশ্বাস যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করে আসছে।

 

ভক্তরা বিশেষ পূজা, হনুমান চালিসা পাঠ এবং উপবাসের মাধ্যমে অশুভ শক্তি বিনাশ ও ভক্তের ইচ্ছা পূরণের আশীর্বাদ স্বরূপ পালন করে এ উৎসব। উৎসব শেষ হলেও স্বজনদের নিয়ে ঘুরবেন বিভিন্ন দর্শনীয় স্পট এমন কথা জানালেন উৎসব উপলক্ষে সিলেটের দল দলি চা বাগানে আসা দিপালী রানী রায়( ৩০) নামের এক ভক্ত। জানালেন এখানে তার পিসির বাড়ি। শুক্রবার সন্ধ্যায় দেখা হয় তার সাথে সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ