শিরোনাম
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার মৌলভীবাজারে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা চুনারুঘাটে দোকানে মালিকানা নিয়ে হামলা: আহত ইউপি কার্যালয়ের কর্মচারী ও তার মা-মেয়ে, ৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

অতীতে উন্নয়নের নামে অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থা – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

স্টাফ রিপোর্টার / ৩২২ Time View
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

366

৩০ এপ্রিল৷ সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে চলবে দেশের জেলায় #

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: গত ৩০ মার্চ প্রতিটি খেলার জাতীয় দলের খেলোয়াড় এর মধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করা শুরু হয়েছে এবং আগামী সাত কার্য দিবসে মধ্যে অবশিষ্ট খেলোয়াড়দের এই ভাতা প্রদান করা হবে বলে সিলেট স্টেডিয়ামে বলেছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। 

 

সিলেট স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, অতীতে উন্নয়নের নামে অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থা। সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আজ (বুধবার) দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন কালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি উপস্থিতি হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। একই সময়ে দেশের ৬৪ জেলাতে একযোগে কর্মসূচিটি চালু করা হবে। প্রতিমন্ত্রী সাংবাদিকদের জ্ঞাত করে বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আওতায় ফুটবল, ক্রিকেটসহ সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। মূলত তরুণ প্রজন্মকে ক্রীড়ায় সম্পৃক্ত করা এবং তৃণমূল থেকে প্রতিভা তুলে আনাই এ উদ্যোগের লক্ষ্য।

 

তিনি খেলাধুলার বিষয়ে আশ্বস্ত করে বলেন, আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের জন্য ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হবে।

 

স্টেডিয়াম পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ