শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

মোগলা বাজারে জাহান পুর ইসলামিক সেন্টার ও মসজিদ আবু হুরায়রা এর ভিত্তি প্রস্তর স্থাপন   

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

125

মোগলা বাজারে জাহান পুর ইসলামিক সেন্টার ও মসজিদ আবু হুরায়রা এর ভিত্তি প্রস্তর স্থাপন 

 

বিশেষ প্রতিনিধি : সিলেটের দক্ষিন সুরমার মোগলা বাজারে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ডিএসপি বাড়ির সম্মুখে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় মরহুম মৌলভী নছর উল্লাহ কে উৎসর্গ করে তার স্মরণে জাহানপুর ইসলামিক কালচারাল সেন্টার ও মসজিদ আবু হুরাইরাহ । ৩০ মার্চ সোমবার বিকেল ৫টায়। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতি জিল্লুর রহমান জিল্লুু,  বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী সৈয়দ এহছান ও মন্জুর আহমদ চৌধুরী।   

 

অসুস্থ শরীর নিয়ে অনুষ্ঠান স্থলে আসতে না পারায় নিজ ঘর থেকেই ব্যক্তি প্রস্তরের ভার্চুয়াললি ইসলামিক সেন্টার ও আবু হুরাইরাহ জামে মসজিদের শুভ সূচনা করেন ডিএসপি বাড়ির প্রবীণ মুরব্বি ডাক্তার মতিউর রহমান আপ্তাব।

 

এ সময় উপস্থিত ছিলেন ডি এসপি বাড়ী সন্তান শামিমুর রহমান নুরুল, মুহিতুর রহমান আবুল, সিরাজুর রহমান সিরাজ, মিজানুর রহমান আকমল, ভাগনা রুহেল আহমদ।

 

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খান বাহাদুর বজলুর রহমান ডিএসপির কনিষ্ঠ পুত্রবধূ তাহমিন রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন তানিম রহমান ও মিসেস তানিম রহমান(আমেরিকা প্রবাসী)।

রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি জুবেদুর রহমান জুবের এর সভাপতিত্বে ও সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষক রাহাদ ঊজ্জামান রাহাত এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জালালাবাদ গ্যাস ফিল্ড এর ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান সুহেল

 

ডিএসপি বাড়ীর সন্তান,সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা :সুয়েব আহমদ, ডিএসপি বাড়ীর সন্তান , মরহুম সুবেদার মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র সৈয়দা হাছিনা খাতুন উচ্চ বিদ্যালয় এর ভুমিদাতাও সিলেট বিভাগীয় অনলাইন প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক , অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিন এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন নাসিরী,বাংলাদেশ সমাচারের সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সকালের সময়ের সিলেট ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার আশরাফ আহমদ শিপন, এলাকার পক্ষ থেকে মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন

সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম মন্জু, মোগলা বাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আফতাব উদ্দিন, ওয়ানড বিএনপির সভাপতি আব্দুল আহাদ পাবলু সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জেলা শ্রমিক দল সহ-সভাপতি শাহ মুকিত প্রমুখ।  অনুষ্ঠান শেষে সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অসহায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন

 

উল্লেখ্য, রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে এলাকার অসহায় ও এতিম মেয়েদের বিবাহ, শিক্ষা ও চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন । সৈয়দা হাছিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফ্রি ব্যবস্থাপনা রাখা হয়েছে রহমান ফাউন্ডেশনের মাধ্যমে । আগামীতে রহমান ফাউন্ডেশন স্থানীয়ভাবে এতিমখানা নির্মাণের ও আলোচনা চলছে। করোনা ও বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে রহমান ফাউন্ডেশন কাজ করেছে মানুষের কল্যাণে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ