শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখতে শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক শ্রদ্ধা জানাতে নগরবাসীর প্রতি আহ্বান

স্টাফ রিপোর্টার / ২৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স্বাধীনতা দিবসের প্রস্তুতি দেখতে শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক শ্রদ্ধা জানাতে নগরবাসীর প্রতি আহ্বান

 

নিজস্ব প্রতিবেদক :: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার রাত ৯টায় তিনি শহীদ মিনার প্রাঙ্গণ পরিদর্শন করে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

 

পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা স্বাধীনতার পঞ্চান্নতম বছরে পদার্পণ করেছি। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের সংকটময় মুহূর্তে তিনি জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন এবং শুধু ঘোষণাই নয়, দীর্ঘ ৯ মাস সম্মুখ সমরে যুদ্ধ করেছেন।”

 

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণের মাধ্যমে দেশ স্বাধীন হয়। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জকিগঞ্জ-কানাইঘাট এলাকা থেকে শুরু করে এমসি কলেজ এলাকায় সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ১৫ ডিসেম্বর সিলেট অঞ্চলকে শত্রুমুক্ত করেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান অপরিসীম।”

 

এ সময় তিনি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানি বাহিনীর হাতে বন্দি ছিলেন। সেই সময়ে তাঁর সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোও তাঁর সঙ্গে বন্দিশালায় ছিলেন।

 

স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে সিসিক প্রশাসক বলেন, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহীদ মিনারকে যথাযথভাবে প্রস্তুত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

 

তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সকলে শহীদ মিনারে এসে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আগামীকাল আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করব।”

 

শহীদ মিনার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিক সচিব মো. আশিক নূর, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ