শিরোনাম
উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানে সরকার বদ্ধপরিকর -ডিসি সারওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত: অসহায় ওরোজাদারদের মধ্যে ব্লাড ডোনার সোসাইটি সিলেটের ইফতার বিতরণ  ঈদ যাত্রায় জ্বালানি মূল্য বৃদ্ধির প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রবাসী কল্যাণমন্ত্রী পলিথিন ও আবর্জনায় সুরমা নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, নদী রক্ষায় নগরবাসী সচেতন হতে হবে – সিসিক প্রশাসক সিলেটে র‍্যাব-৯ এর অভিযানে মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেফতার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  আজ ভৈরবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখা উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

স্টাফ রিপোর্টার / ৪০ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত:

 

কামাল খান :: অদ্য ১৪/০৩/২০২৬ খ্রিঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ থানাধীন পাঠানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারে মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, মাননীয় মন্ত্রী শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং জনাব আরিফুল হক চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মহোদয়, সিলেট-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, এমপি।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আলীমুল আমীন, এসইউপি, এনডিসি পিএসসি, এমফিল, জিওসি ১৭ পদাতিক ডিভিশন, জনাব মোঃ এরফান উল্লাহ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালত, সিলেট অতিরিক্ত দায়িত্বে মহানগর দায়রা জজ, জনাব রাজিব কুমার বিশ্বাস, বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ, সিলেট অতিরিক্ত দায়িত্বে মহানগর দায়রা জজ, সিলেট বিভাগীয় কমিশনার জনাব খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মুশফেকুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক ড.এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপাচার্য, শাবিপ্রবি সিলেট, প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম, ভিসি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসক সিলেট জনাব সারওয়ার আলম, পুলিশ সুপার সিলেট জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক সিলেট, প্রফেসর ইসরা ইবনে ইসমাঈল, প্রো-ভিসি, মেট্রোপলিটন ইউনির্ভাসিটি সিলেট, অধ্যাপক আশরাফুল আলম,উপাচার্য, ভিসি ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি সিলেটসহ সিলেট বিভাগের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নাগরিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, পুনাক, এসএমপি সিলেট-এর সভানেত্রী ও সদস্যবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ