শিরোনাম
বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বলাউরা জিলকার হাওরে বংশীখাল খননে কৃষি জমি সেচ সুবিধা পাবে , অতিরিক্ত ফসল তোলবে কৃষকরা – বাণিজ্যমন্ত্রী সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ- বাণিজ্যমন্ত্রী  ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত কোতোয়ালী মডেল থানার তাৎক্ষণিক অভিযানে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের ১০ সদস্য চাকু,কেচি,লোহার পাইপ সহ গ্রেফতার সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, ও নতুন আহ্বায়ক কমিটি গঠন মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব ভৈরবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রোজা রাখলে মানবদেহে নানা উপকার পাওয়া যায় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – প্রবাসী কল্যাণ মন্ত্রী 
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাছির জামাল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি

 

ডেক্স রিপোর্ট ; বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক- (এমডি ) পদে (অতিরিক্ত সচিব পদমর্যাদা) নিয়োগ পেয়েছেন সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র সিনিয়র সাংবাদিক বাছির জামাল।

 

মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪ এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে এই পদে নিয়োগ প্রদান করা হলো।

 

সাংবাদিক বাছির জামাল দৈনিক আমার দেশের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সিনিয়র সহকারী মহাসচিবের দায়িত্বে রয়েছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করে ১৯৯৮ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন মো আবদুল বাছির ( বাছির জামাল)।

 

তিনি আমার দেশ ছাড়াও সংবাদ, মানবজমিন, মানবকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ সহ শীর্ষ দৈনিকে ইতিপূর্বে কাজ করেছেন।

 

বাছির জামাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান।

 

 

তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত দীর্ঘদিন থেকে।

 

 

এসএমইউজে’র অভিনন্দন:

 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্হাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ লাভে সিনিয়র সাংবাদিক বাছির জামাল কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) নেতৃবৃন্দ।

 

সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খালেদ আহমদ এক শুভেচ্ছা বার্তায় অভিনন্দন জানান।

 

সিলেটের কৃতিসন্তান অত্যন্ত মেধাবী সিনিয়র সাংবাদিক বাছির জামাল কে নতুন দায়িত্ব সঠিক ও সুন্দরভাবে পালন করার তৌফিক আল্লাহ যেন দান করেন এই কামনা করেন এসএমইউজে’র নেতৃবৃন্দ। সেই সাথে সাংবাদিকদের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সাংবাদিকতার জগতের উজ্জ্বল নক্ষত্র মানবিক সাংবাদিক বাছির জামান কে মূল্যায়ন করায় সিলেটে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন অনলাইন প্রেস ক্লাবের সহ সাধারন সম্পাদক অনলাইন নিউজ পোর্টাল সিলেট বুলেটিং এর প্রধান সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ