শিরোনাম
কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট নগরীর কাস্টঘরে প্রশাসনের অ ভি যান” অধরাই মা দক গডফাদাররা, হয়রানির শিকার নিরীহ পথচারী ও ব্যবসায়ী! গোয়াইনঘাটে হামলা-চাঁদাবাজির অভিযোগে আলিম উদ্দিন সুনামগঞ্জের ছাতকে পু’লি’শের অ’ভি’যানে বিভিন্ন মা’ম’লার ৪ আ’সা’মি গ্রে’ফ’তার সুনামগঞ্জের দোয়ারাবাজার সী’মা’ন্তে  নিঃস’ঙ্গ এক বার’কি শ্রমি’কের মৃ’ত্যু জৈন্তাপুরে ডিবি পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ, নৌপথে সক্রিয় রুমনসহ একটি চক্র নিখোঁজ শিক্ষার্থীকে উ’দ্ধা’রে সহায়তার আহ্বান প্রতিকার চেয়ে বাঁশতলায় মানববন্ধন, ইউএনওর কাছে লিখিত অভিযোগ দোয়ারাবাজারে সরকারি কালভার্ট বন্ধ করে জলাবদ্ধতা, ঘরে ঢুকছে পানি ।
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, ও নতুন আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

58

সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, ও নতুন আহ্বায়ক কমিটি গঠন

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার ধারাবহর শাহজাহান এস্টেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিলেট জেলা আইনজীবী বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভূমি ও ভবন দাতা আনোয়ার শাহজাহান, সা‌বেক সভাপ‌তি এনামুল হক এনাম, সা‌বেক আহবায়ক এম আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সা‌বেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সা‌বেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, সাবেক কোষাধ‌্যক্ষ জালাল আহমদ চৌধুরী, সদস‌্য সাকিব আল মামুন, মাহমুদুল হাসান বাচ্চু, ফারহান মাসউদ আফসর সহ আরও অনেকে।

 

ইফতার পরবর্তী আলোচনায় গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যক্রমের স্থবিরতা নিয়ে আলোচনা করা হয়। ২০২২ সালের ৩ নভেম্বর তিন মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটি দীর্ঘ সাড়ে তিন বছরেও নতুন সদস্য সংগ্রহ ও কার্যকরী কমিটি গঠন করতে না পারায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সাবেক সভাপতি এনামুল হক এনামকে আহ্বায়ক, সাবেক সাংগঠ‌নিক সম্প‌াদক হা‌রিছ আলী‌কে যুগ্ম আহবায়ক ও ইমরান আহমদকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাকিব আল মামুন ও মাহমুদুল হাসান বাচ্চু।নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩১ মা‌র্চের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতনদের সদস‌্য পদ নবায়ন করে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ