শিরোনাম
রাজারহাটে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হত্যা না আ*ত্ম*হ*ত্যা এয়ারগানের কারখানায় পরিনত শ্রীমঙ্গলে আবারও ৫টি এয়ারগ্যান উদ্ধার মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর শিষ্য সাবেক মেয়র আরিফের পর প্রশাসক হলেন আরেক শিষ্য কাইয়ুম চৌধুরী  ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে র‍্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সব হারিয়ে যুবকের আত্মহত্যা  সরকারি প্রকল্পের গাছ উধাও: মিঠামইনে অভিযুক্ত উপজেলা বিএনপি সভাপতি পীরগাছায় ‘মব সন্ত্রাসে’ ৮ বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: এক বছরেও বিচার হয়নি, ক্ষতিপূরণের দাবি পার্বত্য বান্দরবানের দুর্গম পাহাড়ে থানচিতে যৌথ বাহিনীর অভিযানে ২৯ একর পপিক্ষেত ধ্বংস: যার বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

মীরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার / ৯০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মীরসরাইয়ের নবনির্বাচিত এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি

 

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে বিএনপি মনোনীত হয়ে ‘ধানের শীষ ” প্রতীত নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে নির্বাচিত হওয়া এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। 

 

দুর্ঘটনায় এমপির গাড়ি চালক মনির হোসেন ও আহত হয়েছেন বলে জানা গেছে। সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালের দিকে তিনি ঢাকা থেকে তার নিজের নির্বাচনী/ বাড়ি এলাকা মীরসরাই ফেরার পথে কুমিল্লা অতিক্রম করার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

 

স্থানীয় লোকজন দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে এমপির নির্দেশনা মোতাবেক বিকল্প গাড়িতে করে তার নিজের এলাকা বারইয়ারহাট পৌরসভা বাজারের কমফোর্ট হাসপাতালে এনে ভর্তি করান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত: ডাক্তারের পরামর্শ মোতাবেক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরের ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

 

চিকিৎসার দায়িত্বে থাকাদের কাছ থেকে জানা গেছে, এমপি নুরুল আমিন মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। বর্তমানে তিনি ইম্পেরিয়াল ভর্তি রত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে এমপি নুরুল আমিনের একান্ত ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।এমপির পারিবারিক এবং দলীয় সূত্র তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ