রাজবাড়ী জেলা কর্মচারী পরিষদের সভাপতির কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ
শরিফুল ইসলাম, পাংশা উপজেলা প্রতিনিধিঃ রাজবাড়ী জেলার শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ সাজাহান আলীর হঠাৎ ১১ জানুয়ারীতে রোড এক্সিডেন্টে মর্মান্তিক মৃত্যুর পর আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিভিন্ন জেলার তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ মরহুমের পরিবারের খোঁজখবর নিতে যান। এ সময় তাঁরা মরহুমের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলিম দাড়িয়া ও আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম শেখ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও এ এইচ রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সালমান কবির ও গোলজার হোসেন, মহিলা সম্পাদক নার্গিস পারভীন। এছাড়া রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার আহম্মেদ এবং ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। এ সময় নেতৃবৃন্দ মরহুম শেখ সাজাহান আলীর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।