শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

মমতাময়ী মা ও সংগঠনের সদস্যদের সঙ্গে কামাল খানের জন্মদিন উদযাপন

স্টাফ রিপোর্টার / ৯৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

14

মমতাময়ী মা ও সংগঠনের সদস্যদের সঙ্গে কামাল খানের জন্মদিন উদযাপন

 

কামরুল ইসলাম :: ঢাকা প্রেসক্লাবের সদস্য ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খানের জন্মদিন উদযাপন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজ বাসভবনে তাঁর মমতাময়ী মা ও সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যদের উপস্থিতিতে এই জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেন কামাল খান। এ সময় উপস্থিত অতিথিদের উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও আনন্দময়।

জন্মদিন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে কামাল খান বলেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে আমার মায়ের দোয়া ও ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। মাকে পাশে নিয়ে প্রিয় সংগঠনের সহকর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে পারা সত্যিই আমার জন্য অনেক সম্মানের ও আবেগের। তিনি আরও বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এই পরিবারের সঙ্গে থেকে গণমাধ্যমের নৈতিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজের কল্যাণে কাজ করে যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতেও মানুষের পাশে থাকতে পারি।

জন্মদিনে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা তাজুল ইসলাম তাজ, সহ সভাপতি সেলিম আহমদ, জামিল আহমদ জামাল, সহ সাধারণ সম্পাদক আফজল আহমদ, দপ্তর সম্পাদক তাবারক আলী, সহ সাংগঠনিক সম্পাদক মিলাক আহমদ, সহ দপ্তর সম্পাদক মনসুর আহমদ সাপলু, পরিবেশ বিষয়ক সম্পাদক লায়েক আহমদ, প্রচার বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সদস্য এমাদ উদ্দিন, বিয়ানীবাজার উপজেলা সদস্য আজির উদ্দিন, যুবদল নেতা আবুল আহমদ, বিলাল আহমদ, গৌছ উদ্দিন, দলা মিয়া, সাইফুল মালেক, হাসনু মিয়া, এমরুল হাসান, এনাম আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে কামাল খানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। বিজ্ঞপ্তি

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ