শিরোনাম
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে অ্যাওয়ার্ড অর্জন হারিছ আলী কে সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১ দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন সংক্রান্ত গণশুনানি সম্পন্ন। সুনামগঞ্জে সময় টিভি প্রতিনিধি হিমাদ্রীসহ তিনজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের রাজস্ব আয় বাড়লে নাগরিক সেবা সম্প্রসারিত হয়: সিসিক প্রশাসক আহমদ আলী (লেখক ও গবেষক) সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল ছাতকে অস্ত্র মামলার পলাতক আসামি রাজন মিয়া-কে গ্রেফতার করেছে পুলিশ   দোয়ারাবাজারে পরকীয়ার প্রেমে দেবর ভাবি কারাগারে একজন যুবকের গাঁজা চাষ, যুবক গ্রেফতার
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

দোয়ারাবাজারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ২৮৬ Time View
Update : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

65

মোঃ ফারুক মিয়া,দোয়ারাবাজার প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২১ফেব্রুয়ারী) উপজেলা পরিষদের হলরুমে উপজলা নির্বাহী অফিসার নেহের নিগার তনু’র সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা:এমদাদুল হক’র পরিচালনায় মহান শহীদ দিবসের সভায় বক্তব্য রাখেন-দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ জাহিদুল হক,উপজেলা এক্সক্লুসিভ ম্যাজিস্ট্রেট (ভূমি)সুশান্ত কুমার সিংহ ,দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশীদ, দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক  মাষ্টার কামাল উদ্দিন।

এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক জমাল হোসেন, উপজেলা জামায়াতের সহসেক্রেটারির ডা:হারিস  ,উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন  উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব প্রমুখ।

এ-সময় বক্তারা বলেন, মাতৃভাষা প্রত্যেকটি জাতির জাতিসত্তা বিকাশের অনবদ্য মাধ্যম। মাতৃভাষা ব্যতীত আত্মপরিচয় ও আত্মমর্যাদা সমৃদ্ধ হয় না। তাই পৃথিবীর প্রতিটি জাতিগোষ্ঠীই তার মাতৃভাষাকে মর্যাদা দিয়ে থাকে। মাতৃভাষার মর্যাদার ওপর ভিত্তি করেই একটা জাতিকে এগিয়ে যেতে হয়। এই পথ চলায় বিপত্তি ঘটে পরাধীন জাতির। যেটি আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে ঘটেছিল। ঔপনিবেশিক শাসন শোষণের জাঁতাকলে বাঙালি জাতি দীর্ঘদিন কষ্টভোগ করেছে। যে কষ্টের ইতিহাস বলে শেষ করা যাবে না।

অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন- উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য দেলোয়ার হোসেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ