শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,আহত ২

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

12

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২,আহত ২

 

কামাল খান :: সিলেটের গোলাপগঞ্জে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। উপজেলার ২নং সদর ইউনিয়নের তের মাইল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জগামী একটি কালো টিভিএস মেট্রোপ্লাস ১১০ সিসি মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন কালো জিক্সার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর মোটরসাইকেল দুটির আরোহীরা গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন গোয়াসপুর গ্রামের জিতু মিয়ার পুত্র সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সাবেক আইন বিশেষ সম্পাদক আব্দুল আহাদ (৪৩) ও রাণাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার পুত্র সাব্বির আহমদ (২৩)। গুরুতর আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

গোলাপগঞ্জ মডেল থানার এস,আই আনন্দ চন্দ্র বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। গাড়ি দুটি থানায় আনা হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।”

এ সময় ঘটনাস্থলেই সাব্বির আহমদ ও হাসপাতালে নেওয়ার পর আব্দুল আহাদের মৃত্যু হয়।

২জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এ এস পি বর্তমান সার্কেল অফিসার মোঃ শাহ আলম।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ