শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

হরিরামপুরে গৃহবধূকে ছুরির আঘাতে জখম-পরিকল্পিত হত্যার চেষ্টা। 

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

12

হরিরামপুরে গৃহবধূকে ছুরির আঘাতে জখম-পরিকল্পিত হত্যার চেষ্টা। 

 

মোঃ বিল্লাল হোসেন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মানিকনগর গ্রামে রিপা বেগম নামে এক গৃহবধূকে চরির আঘাতে জখম ও পরিকল্পিত হত্যার চেষ্টা করেছে স্বামী নাসির মোল্লা। ৩০ শে নভেম্বর রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টায় বাসার ভেতর এ ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা যায় । ঘটনা সূত্রে,সরেজমিনে তদারকি করে জানা যায়,বাসা থিকে রাতে বাহির ঢেকে নিয়ে পরিকল্পিত হত্যার চেষ্টা করা হয়েছে এমনটি মন্তব্য ভুক্তভোগী পরিবারের।

আহত রিপা বেগম বেগম স্থানীয় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জানা গেছে, নাসির মোল্লা উপজেলার মানিকনগর গ্রামের রমজান মোল্লা পুত্র।অপরপক্ষে রিপা বেগম একই উপজেলার উত্তর মেরুন্ডি গ্রামের খালেক মন্ডলের মেয়ে।

ভুক্তভোগী রিপা বেগম জানান,আমার স্বামী পরিকল্পিত ভাবে আমাকে হত্যা করার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে আমাকে জখম করেছে।নাসির মোল্লার পরিবারের সাথে কথা বলতে গেলে তারা সাক্ষাৎকার দিতে আপত্তি জানান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কোলাহলে এমন অপত্যাশিত ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান,সম্ভবত ছুরির আঘাতে জখম করা হয়েছে এবং পরিকল্পিত হত্যার চেষ্টা করেছে।ভুক্তভোগী পরিবারের দাবি,বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোরদার দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান মুঠোফোনে জানান, ৯৯৯ এ ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে আজ সকালে ফোর্স তদারকির জন্য গিয়েছিল।ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দায়ের করলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ