মৌলভীবাজারে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলায় এডুকেশন এভাব অল-এর অর্থায়নে এবং ব্র্যাকের উদ্যোগে বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশন’স ফর ইউথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন।
সভায় মৌলভীবাজার সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইলিমেন্ট হাজং উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির জোনাল ম্যানেজার শেখ আফজাল হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. ফরিদউজ্জামান সোহাগ, প্রোগ্রাম অর্গানাইজার চন্দ্রা চক্রবর্তী ও সাগর হোসেনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, প্রকল্পের আওতাভুক্ত যুব উদ্যোক্তা এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারাও অংশ নেন।
সভায় বক্তারা বলেন, যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং তাদের উদ্যোগকে টেকসইভাবে এগিয়ে নিতে সহজলভ্য অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও প্রয়োজনীয় সহায়তা গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রকল্প তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।