ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:: ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বারহাল ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় বারহাল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বারহাল মাদ্রাসা শাখার সভাপতি আহমদ ইফতিখার আহনাফের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাসান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফাতেহুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি হোসাইন আহমেদ এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুম।
অনুষ্ঠানে ইসলামী শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।