শিরোনাম
গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা

স্টাফ রিপোর্টার / ১১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

13

গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা

 

গোয়াইনঘাট (সিলেট): প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন সীমান্তবর্তী এলাকা বিছনাকান্দি সংলগ্ন ইসলামাবাদ সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছেই ড্রেজার (বোল্ডার) মেশিন বসিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় প্রভাবশালী ‘বালু খেকো’ হিসেবে পরিচিত মান্নানের নেতৃত্বে একটি চক্র এই অবৈধ আয়োজনের নেপথ্যে রয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

সীমান্ত ঘেঁষা এই অত্যন্ত স্পর্শকাতর এলাকায় কোনো ধরনের আইনি অনুমতি বা নীতিমালার তোয়াক্কা না করে ক্ষমতার দাপটে বালু উত্তোলনের পাঁতারা চলায় পুরো এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

ধ্বংসের মুখে ঘরবাড়ি ও সরকারি স্থাপনা স্থানীয়দের আশঙ্কা, নদীনালার স্বাভাবিক তলদেশ বিনষ্ট করে গভীর থেকে অবাধে ড্রেজার দিয়ে বালু তোলা শুরু হলে নদীর তীরবর্তী এলাকার জন্য ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। এতে করে—

বসতবাড়ি ও ভিটেমাটি: ভাঙনের মুখে পড়ে বিলীন হতে পারে তীরবর্তী বসতবাড়ি।অবকাঠামো: ধ্বংসের ঝুঁকিতে পড়বে গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট। সামাজিক প্রতিষ্ঠান: মারাত্মক হুমকির মুখে পড়বে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা।পরিবেশবাদীদের মতে, এ ধরনের যথেচ্ছ বালু উত্তোলন সীমান্তবর্তী নদীগুলোর প্রাকৃতিক ভারসাম্য পুরোপুরি বিনষ্ট করে দেবে।

প্রশাসনের প্রতি জরুরি আকুল আবেদন অবৈধ এই চক্রের পরিবেশবিধ্বংসী অপতৎপরতা শুরু হওয়ার আগেই তা রুখে দিতে স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী একজোটে বিজিবি কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় অবিলম্বে বিষয়টি সরেজমিনে তদন্ত করে এই অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভূক্তভোগী সাধারণ মানুষ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ