শিরোনাম
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: অভিযুক্ত শাহীন সিলেটে গ্রেফতার উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা শিগগির-ই আমি সংসদে সিলেট দক্ষিণ সিটি কর্পোরেশন বিল উত্থাপন করবো-আব্দুল মালেক এমপি ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০ গোয়াইনঘাটে মাদক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবিতে ইউএনও’র কাছে মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক সিলেটের শাহপরাণে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ পরিবহনকে জরিমানা টিআইবি’র সিলেটে সাংবাদিকতা প্রশিক্ষণে অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ শোক সংবাদ : শিক্ষক রাহাদ উজজামানের মাতা রাবিয়া বেগম আর নেই। সর্বত্র শোকের ছায়া  সেনাসদরে সদরে সাবেক সেনাপ্রধানদের তালিকায় বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী  ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে, ককরোচ গ্যাং এর বিরুদ্ধে– প্রতিবাদ ও বিক্ষোভ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সিলেটের শাহপরাণে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ পরিবহনকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

38

সিলেটের শাহপরাণে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান: ১০ পরিবহনকে জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটের শাহপরাণ এলাকায় হাইড্রোলিক হর্ন ব্যবহার ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকার দায়ে ১০টি গাড়ির মালিককে জরিমানা করেছে র‍্যাব-৯ এবং পরিবেশ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ২টা ১০ মিনিট থেকে বেলা ৩টা ১০ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রঃ) থানা এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে কতিপয় যানবাহনে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি শব্দের হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এই অপরাধ ঠেকাতে র‍্যাব-৯ সদর কোম্পানী ও সিলেট জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ আভিযানিক কার্যক্রম চালায়।

অভিযানকালে হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অন্যান্য আইনি ত্রুটি পাওয়ায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা এবং পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০টি যানবাহনের মালিককে সর্বমোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-৯ এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তাদের এই ধরনের গোয়েন্দা নজরদারি ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ