শিরোনাম
চুনারুঘাটে দোকানে মালিকানা নিয়ে হামলা: আহত ইউপি কার্যালয়ের কর্মচারী ও তার মা-মেয়ে, ৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন 

স্টাফ রিপোর্টার / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

131

সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ::  ১লা জুলাই বুধবার, কলকাতা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে, বেশ কয়েকটি দাবী নিয়ে, শিয়ালদা স্টেশনের সামনে জমায়েত হয়ে, ৩০ শে জুন ঠিক দুপুর দুটোয় ,কয়েকশো মিড ডে মিল কর্মীর উপস্থিতিতে বিশাল প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলেন এবং তাহার সাথে সাথে কুসপুতুল পোড়ালেন। এটি এ আই ইউ টি ইউ সি অনুমোদিত।

তাহাদের দাবী…..দশ মাসের নয় ,বারো মাসের বেতন দিতে হবে। ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা করতে হবে, মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি দিতে হবে।কোন রকম ভাবে এই প্রকল্প ইসকনের হাতে তুলে দেওয়া চলবে না।

সরকারি নিয়ম অনুযায়ী তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে, মিড ডে মিল কর্মীরা আরো বলেন, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কলকাতা জেলার মিড ডে মিল প্রকল্পটির দায়িত্ব ইসকনের হাতে তুলে দেবেন, এই প্রকল্পটি প্রধানমন্ত্রী নামাঙ্কিত এটি রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ প্রকল্প, দীর্ঘদিন ধরে অত্যন্ত গরিব মহিলারা অল্প বেতনে কাজ করে প্রকল্পটি চালু রেখেছেন। 

কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন ,সেটি চালু হলে ,এই সকল মহিলাদের কাজ থাকবে কিনা সে সম্পর্কে রাজ্য সরকার কোনো নির্দেশ জারি করেননি। তাই আমরা সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল ও মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিলাম। 

সারাদিন বৃষ্টি পড়ায় এবং আরো একটি মিছিল থাকায়, প্রশাসনের তরফ থেকে তাদের মিছিল ওয়াই চ্যানেলে আসতে দেওয়া হয় না, আমাদের মিছিল ঘুরিয়ে দেওয়া হয় রামলীলা ময়দানে, কিন্তু বৃষ্টি হলেও কেউ পিছপা হন নি তারা ভিজে রামলীলা পর্যন্ত মিছিল করে পৌঁছান এবং সেখানে সরকারি পুস্তিকা পোড়ান, তাহারা বলেন অবিলম্বে আমাদের দাবি পূরণ করতে হবে এবং এই প্রকল্প ইসকনের হাতে দেওয়া চলবে না। 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ