শিরোনাম
চুনারুঘাটে দোকানে মালিকানা নিয়ে হামলা: আহত ইউপি কার্যালয়ের কর্মচারী ও তার মা-মেয়ে, ৬দফা মেনে নেয়ার শর্তে সিসিক প্রশাসক ও বিভাগীয় কমিশনারের সমঝোতায় সিলেট বিভাগেশ্রমিক কর্মবিরতি প্রত্যাহার সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক শহীদুল আলম নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন।

স্টাফ রিপোর্টার / ১১২ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

156

জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

 

মুক্তাদির আল সেলিম,জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রামের মেঘালয় ভ্যালী ক্রিকেট গ্রাউন্ডে মরহুম বাম্পার কবিরের স্মরণে তিনদিনব্যাপী আসামপাড়া প্রিমিয়ার লিগ (এপিএল) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১০টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকার মোট আট’টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ্ আব্দুল জব্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে বাহারুল আলম বাহার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মানবিক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তোলে। তিনি বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্ট ফারুখ মিয়া, বিএনপি নেতা কয়েস আহমদ উপজেলা যুবদল নেতা শাহজাহান সম্রাট, নজির আহমেদ, আব্দুস সামাদ, ইলিয়াস সারকিস হেলাল, দিলদার আহমেদ দিদার, আব্দুর রহিম, মাসুদুল ইসলাম শাহেদ, সুমন আহমেদ মেম্বার, ওমর ফারুখ, আব্দুল জলিল, রাজু আহমেদ রাজাসহ আয়োজক কমিটির সদস্যরা।

উদ্বোধনী ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।  আয়োজকরা জানান, প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখাই তাদের মূল লক্ষ্য।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ