শিরোনাম
ছাতকে মোবাইল কোর্টের অভিযান  ৪ প্রতিষ্ঠান-কে জরিমানা  বগুলা রোছমত আলী রামসুন্দর কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল জৈন্তাপুরে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। আব্দুজ জহুর ব্রিজ থেকে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু উদ্ধার: পরিবারের সন্ধান চাইছে পুলিশ জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দূর্ঘটনা রোধে ভাঙা ব্রিজে লাল নিশানা দিলেন——যুবদল  দোয়ারাবাজারে পাহাড়ি ঢলে হুহু করে বাড়ছে পানি নিম্নাঞ্চল প্লাবিত,বন্যার শঙ্কা আমেরিকা থেকে প্রেরিত মোবাইলের দাম ২৫ হাজার টাকা, উৎকুচ দাবী ৬৫ হাজার টাকা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

39

মাদক, চোরাচালান ও অবৈধ বালু-পাথর উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ।

 

মুক্তাদির আল সেলিম জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধঃ 

সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সুনন্দা রায়। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বিশেষ করে সীমান্তবর্তী এই উপজেলায় মাদক ও চোরাচালান রোধে আরও কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন. ইসলাম মোহাম্মদ ফারুখ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল হক, শ্রীপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার জাকির হোসেন, জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিকান্দর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুলহাস, জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি ইমামউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভায় জননিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ