শিরোনাম
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পদ থেকে রাজন আহমেদ আরিয়ানের স্বেচ্ছায় অব্যাহতি।ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণ দেখিয়ে পদত্যাগ ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে  দোয়ারাবাজারে জঙ্গলে বটবৃক্ষের নিচে ‘আস্তানা’ ঘিরে এলাকায় আতঙ্ক   মোবাইল ফোনে প্রেম: গভীর রাতে সুনামগঞ্জে নাবালক-নাবালিকাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দিল পুলিশ গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের বাস্তবায়ন কমিটি গঠন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউলদল জৈন্তাপুর উপজেলা শাখার ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন। সিলেটের সীমান্ত জনপদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা কুটি কুটি টাকার চোরাচালান-মাদকের ভয়াল থাবা জৈন্তাপুরে সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় মিথ্যা জিডি এবং হুমকি ও হত্যার ভয়ভীতি প্রদর্শন : ৩ জন নামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন সাংবাদিক সাজু  কানাইঘাটে সুরমা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: জনমনে আতঙ্ক  জৈন্তাপুরে ‘পূর্ব দরবস্ত ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন।
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে 

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

33

ছাতকে স্ত্রী হ’ত্যাকা’রী আমির আলী-কে সিলেট থেকে পুলিশ গ্রেফতার করেছে 

 

সিলেট বুলেটিন ডেস্ক:: ছাতকে স্ত্রী খু’নের ঘটনায় আমির আলী (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। সে শান্তিগঞ্জের উপজেলার পুর্ব পাগলা ইউনিয়নের চন্দ্রপুর-দক্ষিন কামরুপ দলং পুর্বপাড়ার ছুরাব আলীর পুত্র। তাকে সিলেটের ধোপাগুল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে।

আমির আলী তার শ্বশুরালয় ছাতক উপজেলার আলাপুর গ্রামে বসবাস করতো।গত ১৫ জুন বিকেলে গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের আবুল লেইছ ও আব্দুল মতিনের বাড়ির প্রবেশ পথে কালভার্টের উপর তাহার স্ত্রী আছিয়া বেগম (৩৫)-কে কয়েকটি ছুরি’কাঘা’ত করে সে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও স্বজনরা ভিকটিমকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন দুপুরে আছিয়া মা’রা যায়। এ ঘটনায় আছিয়া বেগমের বড় বোন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা ( নং২৯ তারিখ ১৮.০৬.২৬ ইং) দায়ের করেন।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল জলিল সঙ্গীয় অফিসার এএসআই শফিকুল ইসলাম সহ এসএমপি সিলেট এয়ারপোর্ট থানার খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ