শিরোনাম
নগরীর বন্দরবাজারে সড়ক দখল করে পূজার হাট: চরম যানজটে স্থবির নগরী, চরম ভোগান্তিতে পথচারীরা  সিলেটের গোলাপগঞ্জ এমসি একাডেমিতে আইনশৃঙ্খলা ও সাইবার অপরাধ বিষয়ে সচেতনতামূলক সভা সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ পালন গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াডের উদ্বোধন ছাত্রশিবিরের উদ্যোগে বারহাল মাদ্রাসায় ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  দোয়ারাবাজারে জমি না পেয়ে শ্বশুরকে হত্যা, গ্রেপ্তার ৩ # সিলেটে মৎস্য চাষে উপযোগী ২৫ হাজার পুকুরের বিপরীতে চাষাবাদ হচ্ছে ৫ হাজার পুকুরে #  খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বৃক্ষরোপণকে যুক্ত করা সহ পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাব বৃক্ষরণের তাগিদ# নিজের এলাকার জলাশয়ে স্বাবলম্বী হবে স্থানীয় তরুণরা’ — কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনে প্রধানমন্ত্রী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার / ৬৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

120

সুনামগঞ্জ সদর হাপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, আটক ১

 

নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া (৪-৫) দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। দুই থানার পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত এক ‘চিরুনি অভিযানে’ তথ্য-প্রযুক্তির সহায়তায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাওসার আহমেদ নামের এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন বিকেলে ছাতক উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই নবজাতককে উদ্ধার করেন সিএনজি অটোরিকশা চালক কাওসার আহমেদ। তিনি শিশুটিকে ছাতক হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়কে জানায়। পরবর্তীতে শিশুটিকে দত্তক নিতে আইনিভাবে ১৩ জন ব্যক্তি আবেদন করেন। তবে গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র (ডিসচার্জ) ছাড়াই কাওসার আহমেদ শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে চম্পট দেন।

এর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অফিস ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাওসার ও তার স্ত্রী কল্পনা বেগম শিশুটিকে নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান করছেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম শান্তিগঞ্জ থানার এসআই নওবেল সরকার এবং ছাতক থানার এসআই ফজলে এলাহীর সহায়তায় মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শান্তিগঞ্জ উপজেলার বাদউল্লাহপুর গ্রামে অভিযান চালায়। সেখান থেকে প্রথমে কাওসারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, ছাতকের কালারুকা বাজার এলাকায় কাওসারের নানার বাড়ি থেকে শুক্রবার ভোররাতে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া নবজাতককে দত্তক প্রার্থী রোকসানা বেগমের তত্ত্বাবধানে পুনরায় ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন জানান, নবজাতকটিকে চিকিৎসা শেষে সমাজসেবা অফিসের দায়িত্বে দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য দম্পতি নির্বাচন করতে একটি বোর্ড গঠন করা হয়েছে। দ্রুতই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতককে উপযুক্ত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ