শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ | নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথ গুরুত্বারোপ প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ গোয়াইনঘাটে এফআইভিডিবি’র পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ সুনামগঞ্জ সদরে প্রশংসায় ভাসছেন ওসি রতন শেখ  মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন! সোনিয়া আক্তার (৭) নামের শিশু নিখোঁজ ও চুরির অভিযোগ তার মায়ের টিকটকের প্রেমে সুনামগঞ্জে এসে বিপাকে কিশোরী, উদ্ধার করে পুলিশ হেফাজতে সংসদে এমপি মিলনের দাবি, ৬-৮ মাসের মধ্যেই ছাতক-দোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের আশ্বাস দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

স্টাফ রিপোর্টার / ৩৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

49

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:; সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের গত দুই বছরের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি, (পিডিবি) ফলে ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রোগী ও গর্ভবতী নারী শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সূত্র জানায়, গত ২০২২ সাল থেকে এ পর্যন্ত কয়েক বছরের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে গত শনিবার বিকেলে ক্লিনিকের বিদ্যুৎ লাইন কেটে দিলো পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। এ নিয়ে এলাকার মানুষের মাঝে নানা ধরণের উত্তেজনা দেখা দিয়েছে।

স্হানীয়দের অভিযোগ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড মেম্বার বিজয়ী হয় আব্দুল হামিদ। মেম্বার নির্বাচিত হয়েও নিজেকে আহবায়ক করে নিজের পচন্দমত আওয়ামীলীগ মতাদর্শের সদস্য দিয়ে বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করেন। আগের কমিটিতে আওয়ামীলীগ ছাড়া অনান্য দলের সকল সদস্যদের বাদ দেয়া হয়।

আগের কমিটির নিয়ম ছিল ক্লিনিকে ডাক্তার ও ফ্রি ঔষধ নেবেন, তারা যেন জনপ্রতি ২/৫ টাকা দিয়ে ঔষধ কিনেনেন। আর এ টাকা দিয়ে ক্লিনিকের বিদ্যুৎ বিল ও পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করা হত।

মেম্বার আব্দুল হামিদ ক্লিনিকের আহবায়ক হওয়ার পর, আগের সে নিয়ম বাতিল করে নিজে বিদ্যুৎ বিল পরিস্কার পরিচ্ছন্নতার জন্য মাসে যত টাকা আসে রোগীদের থেকে ২/৫ টাকা না নিয়ে প্রতি মাসে বিদ্যুৎ বিল ও ক্লিনিক পরিস্কার পরিচ্ছন্নতার জন্য যত টাকা আসবে তিনি সেটা বহণ করবেন। তার পর থেকে দুই বছরগত হয়ে গেলও পরিশোধ করা হয়নী ক্লিনিকের বকেয়া বিদ্যুৎ বিল। কয়েক বার বিদ্যুৎ অফিস থেকে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য নোটিশ আসলেও  পরিশোধ করা হয়নী বিদ্যুৎ বিল। তাই গত শনিবার পল্লি বিদ্যুৎ কতৃপক্ষ ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

মেম্বার আব্দুল হামিদ ক্লিনিকের আহবায়ক হওয়ার পর থেকে ক্লিনিকে নিয়মিত ডাক্তার আসেনা, সপ্তাহে একদুই দিন ডাক্তার আসে, যদিও সপ্তাহে একদুইদিন আসে, দুপুর বারটাবাজার আগেই ক্লিনিক থেকে বিদায় নেন। শুধু তাই নয় আব্দুল হামিদ বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের আহবায়ক দায়িত্ব নেয়ার পর ক্লিনিক এলাকায় নিয়মিত মদ, গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ মাদক দ্রব্যের আস্তানায়  পরিনত হয়েছে।

বৈঠাখাই কমিউনিটি ক্লিনিকের সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির জানান, আমি দশ বছর এ বৈঠাখাই কমিউনিটি ক্লিনিক সভাপতি ছিলাম। দশ বছরেরও ক্লিনিকের এমন পরিস্থিতি হয়নী। বর্তমান সভাপতির গাফিলতির কারণে গত কয়েক বছরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ক্লিনিকের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লি বিদ্যুৎ কতৃপক্ষ। শুনে বড় কষ্ট পেলাম, কারণ ক্লিনিক প্রতিষ্ঠা লগ্ন থেকে এ ক্লিনিকের সাথে যুক্ত রয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, শুনেছি হামিদ মেম্বার ক্লিনিকের দায়িত্বরত ডাক্তারের কাছ থেকে প্রতি মাসে একটা মাশুয়ারা নেন। তাই মন মতো ক্লিনিকে ডাক্তার আসা যাওয়া করেন।

বৈঠাখাই কমিউনিটি ক্লিনিক সভাপতি মেম্বার আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননী।

ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক মরিয়ম আক্তার বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ কতৃপক্ষ। 

দোয়ারাবাজার পল্লি বিদ্যুতের এজিএম আব্দুর রহীম জানান, গত কয়েক বছরের বকেয়া বিদ্যুৎ বিল না দেয়ার কারণে, ক্লিনিকের বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ