এমপি মিলনের দাবি, ৬-৮ মাসের মধ্যেই ছাতক-দোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের আশ্বাসংসদেস
নুরুজ্জামান (সুনামগঞ্জ) প্রতিনিধি:: ছাতক-দোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি, ৬-৮ মাসের মধ্যে চাহিদা পূরণের আশ্বাস বাজেট অধিবেশনে ছাতক-দোয়ারা এলাকার স্কুল, কলেজ ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড
কলেজগুলোতে অত্যাধুনিক কম্পিউটার ও ডিজিটাল ল্যাব স্থাপনের দাবি জানান সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী জানান, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিগগিরই ৫ হাজার ডিজিটাল ল্যাব স্থাপনের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর আওতায় আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে ছাতক-দোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ডিজিটাল ল্যাবের চাহিদা পূরণের চেষ্টা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।