শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ | নিরাপত্তা খাতের সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথ গুরুত্বারোপ প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ গোয়াইনঘাটে এফআইভিডিবি’র পাবলিক মিটিং ও গাছের চারা বিতরণ সুনামগঞ্জ সদরে প্রশংসায় ভাসছেন ওসি রতন শেখ  মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন! সোনিয়া আক্তার (৭) নামের শিশু নিখোঁজ ও চুরির অভিযোগ তার মায়ের টিকটকের প্রেমে সুনামগঞ্জে এসে বিপাকে কিশোরী, উদ্ধার করে পুলিশ হেফাজতে সংসদে এমপি মিলনের দাবি, ৬-৮ মাসের মধ্যেই ছাতক-দোয়ারার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনের আশ্বাস দোয়ারাবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে জোরালো পদক্ষেপের আহবান
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

56

মাদক, জুয়া ও অপরাধ দমনে অনন্য সাফল্য: সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি দোয়ারাবাজার থানার তরিকুল ইসলাম তালুকদার

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা দোয়ারাবাজার উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করেছেন ওসি তরিকুল ইসলাম তালুকদার। তাঁর নেতৃত্বে থানার পুলিশ ৩৩টি গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, ৮৯টি পরোয়ানা কার্যকর, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রবণতা হ্রাস এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখার কারণে তাঁকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

দোয়ারাবাজার থানার এ অর্জন শুধু থানার নয়, বরং সুনামগঞ্জ জেলা পুলিশের জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং অপরাধ দমনে জিরো টলারেন্স নীতির ফলেই এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ