শিরোনাম
ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ  দোয়ারাবাজারে অবৈধভাবে মজুতকৃত ২ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেট সিটি কর্পোরেশন নিবার্চনে মেয়র পদে প্রার্থী হতে পারেন, ডক্টর এম এ মোশতাক   সুনামগঞ্জে উন্মাদনার আড়ালে উদ্বেগ: হাওরপাড়ে বিশ্বকাপ ফুটবল ও দুই শিবিরের লড়াই সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, জলবায়ু সংকট মোকাবিলায় ১০ দফা দাবি। ছাতকে নি’খোঁ’জ যুবককে খুঁজে  পেতে থানায় সাধারণ ডায়রি। *আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত* ফেঞ্চুগঞ্জ আনসার ক্যাম্পের অঙ্গীভূক্ত আনসার সদস্য হার্ড স্ট্রোক করে মৃত্যু হয় ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ 

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

32

ছাতকে চার মাতাল পুলিশের হাতে আটক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ 

 

সিলেট বুলেটিন ডেস্ক :: ছাতকে চার মাতাল-কে আটক করে জেল হাজতে দিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তারা মাদকসেবন মাতলামি করছিলো।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে মদ্যপ অবস্থায় তারা হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে জনশান্তি বিঘ্নিত করছিলো। এ সময় ছাতক থানার এসআই মো.আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। 

আটককৃতরা হলেন,তকিপুর গ্রামের রহমত আলীর ছেলে  ছামির আহমদ (৩০),দিঘলী দক্ষিণ চাকল পাড়া গ্রামের  রুহুল আমিনের ছেলে আহমেদ হোসেন (২৪), মাধবপুর গ্রামের মৃত ওয়াসিদ আলীর ছেলে তুহিন মিয়া (২৩) ও দিঘলী- ব্রান্মণগাঁও গ্রামের ফরিদ আলীর ছেলে জাকির আলী (২২)।

তাদের বিরুদ্ধে ছাতক থানায় মামলা (নং-১২) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ