শিরোনাম
ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার সাংবা‌দিক জিলু গ্রেপ্তার জগন্নাথপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তির দাবি ছাতকের ঘানুউরা নদীতে ব্রিজ নির্মাণের আশ্বাস দিলেন– এমপি মিলন নরসিংদীতে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের একাধিক সদস্য আটক, পুলিশের কাছে হস্তান্তর সিলেটে ইমন আচার্য্য হত্যার প্রতিবাদে জাতীয় গণমাধ্যম কমিশনের মানববন্ধন,এবং দ্রুত বিচারের দাবি শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! ছাতকে উপজেলা স্বাস্হ্য কমিটির সভায়* সরকার দেশে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর–এমপি মিলন  সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

37

ছাতকে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত ৫ জন গ্রেফতার 

 

সেলিম মাহবুবঃ ছাতকে পুলিশের অভিযানে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে সাড়ে ১০ হাজার টাকা মুল্যের ১০ বোতল বিদেশি মদ ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল, যার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা। 

বৃহস্পতিবার (৪জুন) ভোরে ছাতক থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটক আসামী আলকাছ আলী (৪০) ও ইসলাম উদ্দিন (৪২) এর বিরুদ্ধে ছাতক থানার মামলা নং-০৮, জিআর নং-১৫৯/২০২৬ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে। 

অপরদিকে পুলিশের ওয়ারেন্ট তামিল অভিযানে জিআর- ২৮৮/২৫ (ছাতক) মামলার আসামি আরফাতুন লিলাই (৪৫) ও মো. হৃদয় মিয়া (২০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে জিআর-৩৮৩/২৫ (ছাতক) মামলার আসামি কুদ্দুছ আলীকে (৪০) আটক করা হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ